আমি Labour Relations & Compliance ক্যাটাগরিতে একটি নতুন ধারাবাহিক সিরিজ লিখছি। আগের “বাংলাদেশ শ্রম আইন: HR & Administration-এর বাস্তব কর্মজীবনে প্রয়োগ” সিরিজের চেয়ে একটু বিস্তৃতভাবে সাজানোর চেষ্টা থাকবে। এখানে শুধু আইন ব্যাখ্যা নয়, Manager-এর সিদ্ধান্ত → Employee/Worker-এর অধিকার → Employer-এর দায়িত্ব → Documentation → Compliance Risk → Labour Relations—এই পুরো বিষয়টি বাস্তব কর্মক্ষেত্রের দৃষ্টিতে তুলে ধরা হবে।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর আওতায় নিয়োগ, মালিক-শ্রমিক সম্পর্ক, মজুরি, কর্মঘণ্টা, দুর্ঘটনা, ট্রেড ইউনিয়ন, শিল্প বিরোধ, স্বাস্থ্য, নিরাপত্তা, কল্যাণ ও চাকরির পরিবেশসহ বিস্তৃত বিষয় রয়েছে। শ্রম বিধিমালা ২০১৫ এবং ২০২২ সালের সংশোধনীও Compliance আলোচনায় গুরুত্বপূর্ণ।
আমি সিরিজটির শুরুটা এভাবে করার চেষ্টা করছি।
Labour Relations & Compliance — ধারাবাহিক সিরিজ
পর্ব ০১: Labour Relations & Compliance আসলে কী? HR-এর বাইরেও কেন এটি Manager-এর দায়িত্ব?
পর্ব ০২: Employee, Worker, Staff ও Management — কার ক্ষেত্রে শ্রম আইন কীভাবে প্রযোজ্য?
পর্ব ০৩: Appointment Letter থেকে Service Record — নিয়োগের শুরুতেই কোথায় Compliance Risk তৈরি হয়?
পর্ব ০৪: চাকরির শর্ত পরিবর্তন — Management কতটা পরিবর্তন করতে পারে?
পর্ব ০৫: Working Hours, Overtime ও Weekly Holiday — বাস্তব ব্যবস্থাপনায় ভুলগুলো কোথায়?
পর্ব ০৬: Leave Management — ছুটি অনুমোদন করলেই কি Compliance শেষ?
পর্ব ০৭: Wages, Salary, Allowance ও Deduction — Payroll-এর কোন ভুল Labour Dispute তৈরি করে?
পর্ব ০৮: Misconduct, Show Cause ও Disciplinary Action — শাস্তি দেওয়ার আগে Manager কী দেখবেন?
পর্ব ০৯: Domestic Enquiry — তদন্ত কীভাবে করলে সিদ্ধান্তটি নথিভুক্ত ও defensible হয়?
পর্ব ১০: Termination, Dismissal, Discharge ও Retrenchment — পার্থক্য কোথায়?
পর্ব ১১: Grievance Management — অভিযোগকে Labour Dispute হওয়ার আগেই কীভাবে সামলানো যায়?
পর্ব ১২: Trade Union, Participation ও Worker Representation — Management-এর করণীয় কী?
পর্ব ১৩: Workplace Safety, Accident & Occupational Health Compliance
পর্ব ১৪: নারী ও কিশোর শ্রমিক সংক্রান্ত Compliance
পর্ব ১৫: Factory Inspection, Registers, Records ও Compliance Audit
পর্ব ১৬: Labour Court, Conciliation ও Industrial Dispute Management
পর্ব ১৭: HR, Admin, Factory Manager ও Department Head — কার কী দায়িত্ব?
পর্ব ১৮: Labour Compliance Checklist — একটি প্রতিষ্ঠানের জন্য বাস্তব Audit Framework
